সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Spread the love

কামাল খান, সিলেট।

রবিবার (২৩ আগস্ট) বিকাল ১৫:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেট মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে ধর্মীয় নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া মহানগরীতে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সকলের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এবং সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *