গাজীপুরের মৌচাকে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির বিজয় শোভাযাত্রা

Spread the love

বিশেষ প্রতিনিধ, শাহিনুর ইসলাম শাহীন।

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও শোভাযাত্রা। শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে মৌচাকের রাজপথ। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন—
এডভোকেট কামরুজ্জামান কামরুল (সাংগঠনিক সম্পাদক- কালিয়াকৈর উপজেলা বিএনপি), মনির সিকদার (সাধারণ সম্পাদক- মৌচাক ইউনিয়ন বিএনপি), মূল পীরজাদা সুলতান, (সাংগঠনিক সম্পাদক- মৌচাক ইউনিয়ন বিএনপি), এডভোকেট রফিক (সদস্য সচিব- গাজীপুর জেলা যুবদল), সাহিনুর রহমান সাহিন (যুগ্ম আহ্বায়ক- কালিয়াকৈর উপজেলা যুবদল), আরিফ হোসেন (ভারপ্রাপ্ত চেয়ারম্যান- মৌচাক ইউনিয়ন পরিষদ), মো. শাহরিয়ার সাবির (সাবেক সদস্য- কালিয়াকৈর উপজেলা বিএনপি), সোবহান খান মুন্না (সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক- কালিয়াকৈর উপজেলা যুবদল), মোহাম্মদ আলী (সদস্য সচিব- কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দল), রিফাত জোবায়ের খান (সিনিয়র যুগ্ম আহ্বায়ক- কালিয়াকৈর উপজেলা ছাত্রদল)।

শোভাযাত্রায় বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *