গাজীপুরের কালীগঞ্জে দুদকের বিতর্ক প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর)

তরুণ প্রজন্মের মাঝে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে উদ্দীপনাপূর্ণ পরিবেশে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুরের সার্বিক তত্ত্বাবধানে এবং কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিযোগিতায় উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের বিতর্ক দল অংশ নেয়। চূড়ান্ত প্রতিযোগিতায় চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বালিগাঁও উচ্চ বিদ্যালয় রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতা শেষে শ্রেষ্ঠ বক্তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। প্রতিযোগিতার মূল বিষয় ছিল—‘আইনের শাসনের কঠোর প্রয়োগের মাধ্যমেই দুর্নীতি দমন সম্ভব’। এই বিষয়ের ওপর অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে তাদের তথ্যসমৃদ্ধ বক্তব্য, ক্ষুরধার যুক্তি ও চমৎকার বাচনভঙ্গি উপস্থাপন করে উপস্থিত বিচারক ও দর্শকদের মুগ্ধ করে। ​অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের সার্বিক উন্নয়নের প্রধান অন্তরায়। শুধু আইন প্রয়োগ বা শাস্তি দিয়ে সমাজ থেকে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। বক্তারা শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি বাস্তব জীবনে সততা ও নৈতিকতার চর্চায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

​কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নায়েবুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার। ​উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন মোড়ল এবং কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল-মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​মোঃ এনামুল হক, সহকারী পরিচালক, দুদক সমন্বিত গাজীপুর জেলা কার্যালয়,​ মোঃ আতিকুর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,​ মোঃ নাজমুল ইসলাম, অধ্যক্ষ, কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ,​ মুহাম্মদ নোমান, সাধারণ সম্পাদক, কালীগঞ্জ থানা প্রেসক্লাব,​সানাউল্লা তালুকদার, সহ-সভাপতি, মানব কল্যাণ সংস্থা কালীগঞ্জ উমর ফারুক, কালীগঞ্জ উপজেলা ভূমি কানুনগো,​মাহাবুবুর রহমান সুরুজ, সদস্য, কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটি।

​অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপদেষ্টা জয়নাল আবেদিন। বিচারকের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের তিনজন শিক্ষক। ​এ সময় কালীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ফিয়ারা বেগম, সদস্য ফরহাদ উদ্দিন ফুলু, মামুন অর রশীদ, মুফতি ফাহিমুল ইসলাম ফাহাদ, শান্তা ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমন্ত্রিত সুধীজন, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *