স্টাফ রিপোর্টার, মোঃ মমিনুল ইসলাম।
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানায় দায়ের করা এক লাখ টাকা চাঁদাবাজির মামলায় নাহিদ পারভেজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১লা আগষ্ট ২০২৬ ইং রোজ শনিবার ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আনুমানিক রাত সাড়ে বারোটার দিকে মামলা রুজু হওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত নাহিদ পারভেজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে আজ ২রা আগষ্ট ২০২৬ ইং রোজ রবিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কাশিমপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী মামলার কার্যক্রম অব্যাহত থাকবে।