গাজীপুরের কালীগঞ্জে শিক্ষার মান উন্নয়নে কিণ্ডারগার্টেন এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত

Spread the love

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই, ২০২৬) কালীগঞ্জ উপজেলা কিণ্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে নাগরীর ‘গঠনিকা বিদ্যানিকেতন’ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কালীগঞ্জ উপজেলা কিণ্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এডঃ মুহাম্মদ ছাদেক হোসাইন। সভায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো: বিদ্যালয়সমূহের পাঠদানের সরকারি অনুমতি এবং নিবন্ধনের প্রক্রিয়া সহজ ও দ্রুতকরণ। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের পরিকল্পনা। শিক্ষার্থীদের উৎসাহিত করতে সরকারি ও বেসরকারি বৃত্তি পরীক্ষা সম্পর্কিত প্রস্তুতি ও নির্দেশনা। শিক্ষক ও সংশ্লিষ্টদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এসোসিয়েশনের বার্ষিক বনভোজন আয়োজনের রূপরেখা।

এছাড়া স্থানীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বিভিন্ন সমস্যা মোকাবিলায় মুক্ত আলোচনা করা হয়।
সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকল শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের ধন্যবাদ জানিয়ে কালীগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *