নাগরি ইউনিয়ন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ সম্পন্ন

Spread the love

​মোঃ আরাফাত খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর)

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নাগরি ইউনিয়ন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার ১২ জুলাই ‘স্বপ্ন কানন রিসোর্ট, সেন্ট্রাল’ প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মো: আল আমিন মিয়া। পাঞ্জেরী প্রোগ্রেসিভ একাডেমির সভাপতি আলী হোসেন সরকারের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন সিকদার। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন স্বপ্ন কানন রিসোর্টের প্রোপাইটর ও নাগরি ইউপি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান আকন্দ। ​মঞ্চে বিশেষ অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ সাদেক হোসাইন, উপদেষ্টা দিলীপ কুমার সাহা, তারিনী চন্দ্র মন্ডল, দিলীপ চন্দ্র বনিক, সাবেক সভাপতি মোঃ রুহুল আমিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আরাফাত খন্দকার, মোসাম্মৎ আক্তার মুক্তা, রফিকুল ইসলাম, আরিফা ফেরদৌসী ও শায়লা কামাল টিনাসহ স্থানীয় বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকবৃন্দ। ​পবিত্র ধর্মগ্রন্থসমূহ (কুরআন, গীতা ও বাইবেল) থেকে পাঠ এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সেক্রেটারি আরিফা ফেরদৌসী।

​অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা ও সাধারণ বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণ। এছাড়াও বক্তব্য পর্বের ফাঁকে ফাঁকে মর্নিং সান একাডেমি, আর এস কিন্ডারগার্টেন, স্টার মডেল একাডেমি, সেন্ট বার্নার্ড স্কুল, নির্মলা নিকেতন ও ড্যানিয়েল ইংলিশ স্কুলসহ প্রায় ১০-১২টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ ও চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান (নৃত্য ও কবিতা আবৃত্তি) পরিবেশিত হয়। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *