গাজীপুরের কালীগঞ্জ থেকে এনসিপি’র মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

​জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়েছে। ​মঙ্গলবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজ এলাকা থেকে এই পদযাত্রাটি শুরু হয়। পদযাত্রা থেকে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার মতো জনগুরুত্বপূর্ণ দাবিগুলো তুলে ধরেন এনসিপি নেতৃবৃন্দ।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক, এনসিপি’র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দেশব্যাপী চলমান ‘জুলাই পদযাত্রা’র এই সমাবেশ সফল করতে এবং জনদাবি আদায়ে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। ​পদযাত্রায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আখতার হোসেন, সদস্যসচিব, এনসিপি। ​সারজিস আলম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল), এনসিপি। অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সভাপতি, জাতীয় যুবশক্তি। ​রিফাত রশীদ, সাংগঠনিক সম্পাদক, জাতীয় যুবশক্তি।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, গাজীপুর জেলা এনসিপি’র আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম এম শোয়াইব, গাজীপুর মহানগর এনসিপি’র সদস্যসচিব আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর জেলা এনসিপি’র সদস্যসচিব খন্দকার আল আমিন এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ অপু প্রমুখ। আয়োজকরা জানান, এনসিপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা এই সমাবেশে অংশ নিয়ে কর্মসূচিকে বেগবান করেছেন।
​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *