গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিক নেতা রফিকুল ইসলামের চাচার ইন্তেকাল

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর)

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলামের চাচা আব্দুস সালাম শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রবিবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় কালীগঞ্জের দিগুয়া প্রাইমারি স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। জানাজা শেষে মরহুমের নিজ বাড়ির সামনে পারিবারিক কবরস্থানে তাঁকে ধর্মীয় মর্যাদায় দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ প্রেস ক্লাব এবং স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন।

​এক শোকবার্তায় গাজীপুর জেলা বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো: ইব্রাহিম খন্দকার বলেন, গাজীপুরের কালীগঞ্জের দিগুয়া এলাকায় গণমানুষের কাছে তিনি ছিলেন একজন নিরলস, সৎ ও অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে আমরা একজন প্রকৃত ভালো মানুষকে হারালাম। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন— আমিন।
​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *