মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর)
বাংলাদেশ প্রেসক্লাব, কালীগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ের জন্য একটি সিলিং ফ্যান উপহার দিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক কাজী মঞ্জুর হোসেন। এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে ক্লাবের সভাপতি মোঃ আরাফাত খন্দকার ও সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন সরকারের নিকট তিনি এই উপহারটি হস্তান্তর করেন।
প্রেসক্লাব কার্যালয়ের উন্নয়ন এবং সাংবাদিকদের বসার পরিবেশ আরও স্বাচ্ছন্দ্যময় করতে এই উপহার দেওয়ায় সাংবাদিক কাজী মঞ্জুরকে ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ক্লাবের সকল নেতৃবৃন্দ।
উপহার হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খন্দকার, জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সেলিনা পারভীন এবং জেলা কমিটির সদস্য রায়হান মাহমুদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন মাস্টার এবং সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, সমাজের সুহৃদ ও সংবাদকর্মীদের এমন ছোট ছোট যৌথ উদ্যোগ ও সহযোগিতা স্থানীয় সাংবাদিকদের পেশাগত পরিবেশকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।