কালীগঞ্জে ৩ মাদকসেবীকে কারাদণ্ড, ১০ চালককে জরিমানা

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর)

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড এবং সড়ক পরিবহন আইন অমান্য করায় ১০ জন চালককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ​বুধবার (১ জুলাই) উপজেলার সোমবাজার, তুমলিয়া এবং বক্তারপুরের ফুলদি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।

​আদালত সূত্রে জানা গেছে, মাদকবিরোধী ও সড়ক শৃঙ্খলা রক্ষায় উপজেলার বিভিন্ন পয়েন্টে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানকালে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৩টি পৃথক মামলায় ৩ জন মাদকসেবীকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ​এছাড়া লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং ট্রাফিক আইন অমান্য করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় ১০টি মামলায় বিভিন্ন যানবাহনকে সর্বমোট ৫ হাজার ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সবমিলিয়ে আজকের অভিযানে মোট ১৩টি মামলা দায়ের করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জহিরুল ইসলাম। আদালত পরিচালনায় সহযোগিতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম এবং কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল।

​বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা জানান, জনস্বার্থে এবং এলাকায় অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *