গাজীপুরে আন্তঃজেলা ডাকাতসহ ৫ আসামী গ্রেফতার

Spread the love

মোঃ শাহ্ আলম সরকারঃ

সদর থানার সাঁড়াশি অভিযানে ১০ মামলার দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত, ছিনতাইকারী এবং একাধিক সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার ০৫ জন।

আজ শনিবার (২৭ জুন) সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক তদন্ত মেহেদী হাসান এর নেতৃত্বে সদর থানার একাধিক চৌকস টিম জিএমপি সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ মামলার দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত মোঃ লুৎফর রহমান (৫২) কুখ্যাত ছিনতাইকারী বিভিন্ন মেয়াদে একাধিক সাজা গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীসহ সর্বমোট পাঁচ জনকে আটক করা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *