ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবক

Spread the love

জুলফিকার আলী জুয়েলঃ

খুলনা জেলার কয়রা উপজেলার ঘুগরাকাটি গ্রামের ঐতিহ্যবাহী ১৩ নং ঘুগরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে চরম অবহেলিত ও ঝুঁকিপূর্ণ পরিবেশে পরিচালিত হচ্ছে। ১৯৪০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন ৯ জন শিক্ষক ও ১ জন দপ্তরি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের দুটি একতলা ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, ছাদের প্লাস্টার খসে পড়ছে এবং অনেক জায়গায় ছাদ ফেটে গেছে। এতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণিকক্ষে পাঠ গ্রহণ করতে হচ্ছে শিক্ষার্থীদের। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দিন দিন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

অভিভাবকরা দ্রুত নতুন ভবন নির্মাণ অথবা বিদ্যমান ভবনের জরুরি সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় সচেতন মহল মনে করছে, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ১৩ নং ঘুগরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রাম ও পোস্ট: ঘুগরাকাটি, উপজেলা: কয়রা, জেলা: খুলনা-এর ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *