পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

রবিবার (১৪ই জুন-২০২৬) উপজেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, গাজীপুর, বাহাদুরসাদী ইউনিয়নের বাসাইর বাজার কালীগঞ্জ, গাজীপুর এর আব্দুল মান্নানকে চালের বস্তায় পাটজাত বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং সিফাতুল্লাহকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারা মোতাবেক ৩০০০ টাকা জরিমানা করা হয়। ০২টি মামলায় (৩,০০০+১০,০০০) মোট ১৩,০০০/- জরিমানা করা হয়।

এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ মোঃ আজিমউল ইসলাম, পাট উন্নয়ন কর্মকর্তা, পাট অধিদপ্তর, গাজীপুর ও বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), ব্যবসায়ী ও সর্বসাধারণের উদ্দেশ্য করে বলেন ব্যবসায় কোন অনিয়ম দুর্নীতি এবং মজুদ দাড়ির মাধ্যমে বাজার কে অস্থিরতা করার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। ব্যবসায়ীরা নিয়ম নীতি মেনে সঠিক কাজ করবেন তাহলে ব্যবসায়ীদের কোন সমস্যা হবে না। আমাদের মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং সমস্ত কালীগঞ্জে চলমান থাকবে প্রতিটি সেক্টর এবং ব্যবসায়ী সবাই সঠিক নিয়মের মাধ্যমে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *