মোঃ ইব্রাহীম খন্দকারঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর এলাকা থেকে মাহফুজা খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
গত ৩১ মে (রবিবার) রাত আনুমানিক ১:৩০ মিনিটের দিকে নিজ বাসা থেকে সে নিখোঁজ হয়। এই ঘটনায় নিখোঁজ ছাত্রীর পিতা মো: সিরাজুল ইসলাম বাদী হয়ে গত ১ জুন নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ভুক্ত করেছেন। যার জিডি নং- ৪৭, ট্র্যাকিং নং- 6EYRXO।
পারিবারিক ও জিডি সূত্রে জানা যায়, উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মো: সিরাজুল ইসলামের মেয়ে মাহফুজা খাতুন গত রবিবার রাতে পরিবারের সবার অজান্তে নিখোঁজ হয়। এরপর সম্ভাব্য সকল আত্মীয়-স্বজন ও সম্ভাব্য স্থানসমূহে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। নিখোঁজ মাহফুজা পেশায় একজন শিক্ষার্থী এবং সে অবিবাহিত। তার গায়ের রং শ্যামলা, চোখের মণি কালো, মাথার চুল কালো ও লম্বা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি এবং ওজন প্রায় ৪০ কেজি। নিখোঁজের সময় তার পরনে ছিল লাল রঙের কামিজ।
কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত ছাত্রীর সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে উল্লেখিত মোবাইল নম্বরে অথবা নবীনগর থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের ঠিকানা: মোবাইল: 01742597131 (মা: নূরজাহান বেগম)
ঠিকানা: গ্রাম ও ডাকঘর: ইব্রাহিমপুর, থানা: নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।