ছোট থেকে অনেক বড় স্বপ্ন মডেল হওয়ার: সৌরভ

Spread the love

মো আবদুল করিম সোহাগ, ঢাকাঃ

এ প্রজন্মের তরুণ প্রতিভাবান মডেল সাইফুল ইসলাম সৌরভ। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে,৷ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশুনা করছে সৌরভ। একসময় যেটি তার ছিল কেবল নেশা, এখন সেটিই পেশা ও ক্যারিয়ার গড়ার হাতিয়ার। এই ধারায় নিজের প্রতিভা ও সৃজনশীল দিয়ে জায়গা করে নিয়েছেন। মডেলই এখন তার একমাত্র ধ্যান-জ্ঞান। তিনি বিশ্বাস করেন— মডেলিং এর মাধ্যমে নান্দনিকতা ও সৃজনশীলতার সর্বোচ্চ প্রকাশ সম্ভব। তাই তিনি এমন কাজ করতে চান, যা মানুষের মনে দাগ কেটে থাকবে দীর্ঘদিন। তার ভাষায়, “মডেল নিয়েই আমার সব স্বপ্ন ও ধ্যান-জ্ঞান।” পেশাদার মডেলিং এর ক্যারিয়ারে সাইফুল ইসলাম সৌরভ কাজ করেছেন দেশের অনেক জনপ্রিয় তারকা শিল্পীর সঙ্গে।

সৌরভ বলেন, ছোটবেলা থেকেই মডেলিং নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। এখন সবার দোয়া ও ভালোবাসায় কাজ করে যাচ্ছেন এবং সামনে আরও ভালো কাজ করতে চান। এই যাত্রায় পরিবারের সমর্থন তার বড় শক্তি। পরিবারের উৎসাহ তাকে আত্মবিশ্বাস দিয়েছে নিজের পছন্দের পেশায় এগিয়ে যেতে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, স্বপ্ন, পরিশ্রম আর পরিবারের সমর্থনকে সঙ্গে নিয়ে মডেলিং দুনিয়ায় নিজের জায়গা তৈরি করতে কাজ করে যাচ্ছেন সাইফুল ইসলাম সৌরভ। তার বিশ্বাস, নিষ্ঠা নিয়ে লেগে থাকলে একদিন বড় পরিসরে কাজ করার সুযোগ আসবেই। নিজের সাধনা ও একাগ্রতা দিয়ে তিনি এগিয়ে যাবেন আরও দূর, এমনটাই প্রত্যাশা তার শুভাকাঙ্ক্ষীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *