নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক তারেক, সদস্য সচিব সুবীর

Spread the love

আব্দুর রশিদ তারেক, নওগাঁঃ

নওগাঁ জেলার রিপোর্টার্স ইউনিটির এগারো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৮ মে) রাতে নওগাঁ জেলার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় সকলের সম্মতিক্রমে কমিটিটি অনুমোদন দেওয়া হয়।

এগারো সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক মনোনিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তে নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুর রশিদ তারেক, যুগ্ন আহ্বায়ক দৈনিক প্রজন্মের আলো নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ আবু রেজা, সদস্য সচিব হয়েছেন দৈনিক দেশবার্তা ও সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানের নওগাঁ জেলা প্রতিনিধি সুবীর দাস, যুগ্ম সদস্য সচিব পিবিএ এজেন্সি জেলা প্রতিনিধি ইউনুস আলী ফাইম।

কমিটির অন্য সদস্যরা হলেন— মোঃ আবুজার গফ্ফারী (দৈনিক বরেন্দ্র কন্ঠ ডিজিটাল), মোঃ মিজানুর রহমান (দৈনিক বাংলাদেশ সমাচার), শাফিউল ইসলাম রকি (নয়াদিগন্ত ডিজিটাল), এম,এ মজিদ (দৈনিক মুক্ত খবর), দেবাশীষ সাহা (এই নাটর), সনক কুমার ঘোষ (সংবাদের আলো) ও ওয়াহেদ আজাদ (মানবাধিকার প্রতিদিন)। এই কমিটি আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *