কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর)

কালীগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৮ মে) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে কালিগঞ্জ বাজার বাস স্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালীগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই হোটেল ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরমধ্যে আলম মিয়া (৪৫) পিতা আজিম উদ্দিন, রাজধানী হোটেল কে ৫,০০০/ এবং ওসমান (৫৫) পিতা মৃত আমিন উদ্দিন , আল আমিন হোটেল কে ৫,০০০/ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ০২টি মামলায় ১০,০০০/- জরিমানা করা হয়।

এ সময় প্রসিকিউটর রাস্ট্র
বেঞ্চ সহকারীর মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *