বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলার জরুরি সভা অনুষ্ঠিত

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকারঃ

বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা শাখার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দ্রুততম সময়ের মধ্যে প্রতিটি উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মেজবাহউদ্দিন সরকারের সভাপতিতে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খন্দকার এর সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা বিভাগীয় সভাপতি ডঃ এফ রহমান। বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সম্ভাব্য সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী।

গাজীপুর জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা রত্মা, কাপাসিয়া উপজেলা সভাপতি মোঃ জাকির হোসেন কামাল, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ও দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, কালিয়াকৈর উপজেলা সাধারণ সম্পাদক পলাশ পাল, কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আরাফাত খন্দকার ও সাধারণ সম্পাদক কবির সরকার, শ্রীপুর উপজেলা শাখার সভাপতি এস.এম. মাহবুব আলম।

প্রধান অতিথির বক্তব্যে ডঃ এফ রহমান বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে এর ভিত্তি মজবুত করতে হবে।” তিনি উপস্থিত নেতৃবৃন্দকে নির্দেশ দিয়ে বলেন, যতো দ্রুত সম্ভব গাজীপুর মহানগর এবং জেলার প্রতিটি উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন করতে হবে।

সভায় বক্তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং পেশাগত মানোন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। কমিটির কার্যক্রম ত্বরান্বিত করতে এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *