নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত-২ জন

Spread the love

আব্দুর রশিদ তারেক, নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুর ও পাশের নিয়ামতপুর উপজেলায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এঘটনায় আরো ২ জন কৃষক গুরতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ৬ মে বুধবার দুপুরের দিকে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের আলিদেওনা কুড়াপাড়া গ্রামের বড়বিলা মাঠে এবং পাশের নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামে।

মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক জানান, মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামের মৃত হরি চরণ বর্মণের ছেলে দিলীপ চন্দ্র বর্মণ (৪৫) স্থানীয় বড়বিলা মাঠে বোরোধান কাটতে যায়। ওই সময় বজ্রপাতের ঘটনা ঘটে।এতে সে ঘটনা স্থলেই মারা যায়। এসময় গুরুতর আহত তার অপর দুই সহযোগী একই গ্রামের মদন বর্মনের ছেলে জীবন বর্মন (২২) ও মৃত লক্ষণ বর্মনের ছেলে নারায়ণকে (৪৫) উদ্ধার করে মহাদেবপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, একই সময় বজ্রপাতের ঘটনায় পাশের নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামের মৃত পাতু মহন্তের ছেলে অনুকূল মহন্ত (২৫) মাঠে কৃষি কাজ করার সময় মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *