মাহফুজ আহাম্মেদ মুন্নাঃ
কালিয়াকৈর এর পল্লীবিদ্যুত এলাকায় রিকশা চালককে মেরে হাইওয়ে পুলিশ রক্তাক্ত করে। তার জন্য রিকশা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে, তারা জানান পুলিশ রাস্তায় গাড়ি পেলে মামলা দেন এবং তাদের অমানবিক নির্যাতনও করে। সেই জন্য রিকশা চালকরা রাস্তা অবরোধ করেন। সাধারণ জনগণের যানচলাচলে অসুবিধার সৃষ্টি হয়। দীর্ঘ ১ ঘন্টা পর সেনাবাহিনীর ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।