বাংলা প্রেসক্লাব যুক্তরাজ্য বার্মিংহাম মিডল্যান্ডস-এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

Spread the love

কামাল খান, ঢাকাঃ

নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ মোস্তফা লিমন সহ সেই সাথে বাংলা প্রেসক্লাব যুক্তরাজ্য বার্মিংহাম মিডল্যান্ডস এর সাবেক এবং বর্তমান সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মোহাম্মদ মোরশেদ আহমদ।

গত (১৯ এপ্রিল) রোববার অনুষ্ঠিত সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনে এ কার্যকরী পরিষদ গঠিত হয়। বার্মিংহাম তথা মিডল্যান্ডসে কর্মরত মূলধারার বাংলা প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার পেশাদার সংবাদকর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর কার্যকরী পরিষদ (২০২৬-২০২৭) এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে জিয়া উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আতিকুর রহমান এবং কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ মোস্তফা লিমন নির্বাচিত হয়েছেন।

ইউকের মাটিতে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস বাঙালি কমিউনিটি তথা ব্রিটিশ রাজনীতি, অর্থনীতিসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় এবং প্রবাসে বাংলাদেশের মানুষের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি তাঁর সঙ্গে সংগঠনের সার্বিক সাফল্য কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *