কালীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

Spread the love

মো. ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর)

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের প্রতিষ্ঠিত এস এম আইডিয়াল স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অত্র স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ছাতিয়ানী এলাকায় স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে অত্র স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অত্র স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক সফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হীরন মোল্লা ও এডভোকেট জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৈনারটেক স্কুল এন্ড কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও ঢাকা উত্তরখান সেন্ট্রাল ইউনাইটেড স্কুল এন্ড কলেজের কাউন্সেলর মো, আঃ কুদ্দুছ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের (অবঃ) শিক্ষক আবুল হোসেন শেখ, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেসার আহমেদ নুহু, সিনিয়র সহসভাপতি দীন মোহাম্মদ দুলাল মাস্টার, রাউত কোনা কামিল মাদ্রাসা সহকারী শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, গাজীপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) যুগ্ন সদস্য সচিব আব্দুল ওয়াদুদ খন্দকার, ইউপি সদস্য সৈয়দ আহমেদ কবির বুলবুল, হুমায়ূন আহমেদ, কামরুজ্জামান শেখ, শিক্ষক জসিম উদ্দিন শেখ প্রমুখ।

পরে ২৬ শে মার্চ স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণসহ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *