আব্দুর রশিদ তারেক, নওগাঁঃ
নওগাঁ গোয়েন্দা পুলিশের পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ হাজার জাল নোট সহ ১ জন এবং ১ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার। মঙ্গলবার (৩১ মার্চ) পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মান্দা থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
মান্দা থানাধীন সতিহাট এলাকায় হাট উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে বিকেল ০৫.৩০ ঘটিকায় অভিযানকারী টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একজন ব্যাক্তি সতিহাট বাজারে ভুপেনের চায়ের দোকানের সামনে জাল টাকা নিয়ে অভস্থান করছে। সময় ও সুযোগ মতো সে আসল টাকা বলে চালিয়ে দিবে। ঘটনার সত্যতা যাচাই করার জন্য অভিযানকারী টীম ভুপেনের চায়ের দোকানের সামনে সন্দেহ জনক ভাবে অবস্থানের কারনে আসামি জব্বার (৪০) পিতা আলেক সাং শান্তাহার ইয়াড কলোনি থানা আদমদিঘী জেলা বগুড়া এর নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশী করে। তল্লাশি কালে আসামির পকেটে থাকা ১০ টি ৫ শত টাকার জাল নোট উদ্ধার করে। অপর একটা অভিযানে রাত ০৮. ০০ ঘটিকায় মাদক উদ্ধার কারী টীম জানতে পারে যে মান্দা থানাধীন মুশিদপুর প্রাইমারি স্কুলের পাশে একজন ব্যাক্তি গাজা বিক্রির জন্য অবস্থান করছে। ডিবি টীম ঘটনা স্থলে গেলে একজন ব্যাক্তি নিজেকে আড়াল করার চেষ্টা করে। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে আসামি নিতাই কুমার (৪০) পিতা নিমাই কুমার সাং শামক খোল থানা মান্দা জেলা নওগাঁ বলে জানায়। এসময় তার হাতে থাকা বাজার করা ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতর নীল পলিথিনের ভিতর ১ কেজি গাজা উদ্ধার করা হয়।
এবিষয়ে আসামি দের বিরুদ্ধে মান্দা থানায় ২ টি মামলা দায়ের করা হয়েছে।