কালীগঞ্জে ২ মাদকাসক্তকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার,
কালিগঞ্জ (গাজীপুর)

কালীগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। দুই মাদকাসক্তকে পৃথক মামলায় এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামের উসমানের পুত্র রুহুল আমীন (৩৫) ও মৃত আলমগীর হোসেনের পুত্র ফখরুল ইসলাম (৩৪) উভয় সাং দক্ষিণ সোম-কে সোম নতুন বাজার এলাকা থেকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

এ সময় আসামিরা মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করছিলেন। ভ্রাম্যমাণ আদালত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক দুটি মামলায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *