নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে ইজিবাইকসহ অজ্ঞান পার্টির ২ চোর চক্রের সদস্য গ্রেফতার

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ

নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে অজ্ঞান পার্টির দুই চোর চক্রের সদস্য গ্রেফতার এবং ইজিবাইক উদ্ধার।

শুক্রবার (২০ মার্চ-২০২৬) বেলা অনুমান ৪ টার সময় পোরশা থানাধীন শিশা বাজার হইতে সরাইগাছি বাজারে যাওয়ার কথা বলিয়া দুইজন ব্যক্তি একটি ইজিবাইক ভাড়া করিয়া শিশা বাজার হইতে রওনা করেন। একই তারিখ বেলা অনুমান সারে ৪ টার সময় উক্ত ইজিবাইকটি শিশা বাজার পার হয়ে যাত্রী ছাউনির নিকট পৌঁছাইলে গাড়িতে অবস্থানরত যাত্রীদ্বয় ইজিবাইক চালকের উপর চেতনানাশক স্প্রে করে অজ্ঞান করিয়া গাড়ি চুরি করিয়া পালিয়ে যায়। ঘটনাটি পুলিশ সুপারের নজরে আসা মাত্র, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশা থানা, শাপাহার থানা এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জ গনকে সমন্বিত অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে সড়কের চেকপোস্টের কার্যক্রম জোরদারের নির্দেশ প্রদান করেন। অজ্ঞান পার্টির সদস্য চোর দুইজন কয়েক ঘন্টা আত্মগোপনে থাকার পর (২১ মার্চ-২০২৬) তারিখ ভোর রাত অনুমান ০৪.৩০ ঘটিকার দিকে শিশা বাজার দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় পত্নীতলা থানা পুলিশ ইজিবাইকটি বাইকটি উদ্ধার করে এবং অজ্ঞান পার্টির সদস্য চোর দুইজনকে কে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আসামীরা নিজেদের ১। মোঃ আব্দুল্লাহ ইসলাম(২৪), ২। মোঃ রনি বাবু(২৭), উভয় পিতা- মোঃ ফয়জুল ইসলাম, উভয় সাং- ভগিরতপুর, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ বলে নাম-ঠিকানা প্রকাশ করেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ সংক্রান্তে ভিকটিম মোঃ রায়হান(৩৫) পোরশা থানায় বাদী হয়ে এজাহার দায়ের করিলে একটি নিয়মিত মামলা রুজুপূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও এই অজ্ঞান পার্টির চক্রের আরো কোনো সদস্য নওগাঁ আছে কিনা এ বিষয়ে তদন্ত চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *