গোলাপগঞ্জ উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মুর্শেদ আহমদ

Spread the love

কামাল খান, সিলেটঃ

গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ সহ সবাই কে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য বার্মিংহাম যুগ্ম সম্পাদক স্বেচ্ছাসেবক দল ও শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য এবং সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন যুক্তরাজ্য বার্মিংহাম সদস্য সচিব মোঃ মুর্শেদ আহমদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। ঈদ মানেই আনন্দ ভাগাভাগি, ঈদ মানেই মিলনমেলা। এই আনন্দ যেন গোলাপগঞ্জ উপজেলা বাসীর প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়—এটাই আমার প্রত্যাশা। তিনি আরও বলেন, আমি এই গোলাপগঞ্জ উপজেলা ফুলবাড়ি ইউনিয়নের একজন সন্তান হিসেবে সব সময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আমি আগামী দিনে এই গোলাপগঞ্জ একটি আধুনিক, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। পবিত্র ঈদের এই আনন্দময় মুহূর্তে আমি সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

মোঃ মুর্শেদ আহমদ গোলাপগঞ্জ উপজেলা বাসীর প্রতি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা আমাদের প্রতিবেশী ও অভাবী মানুষের মুখে হাসি ফোটাতে পারি। আসুন, হিংসা-বিদ্বেষ ভুলে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলি। পরিশেষে তিনি সবাইকে ঈদের দাওয়াত জানান এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *