মো আবদুল করিম সোহাগ, ঢাকাঃ
মেকআপ আর্টিস্ট নাহিদ আহমেদের পথচলা শুরু ছোটবেলার স্বপ্ন থেকে। খুব অল্প বয়স থেকেই সাজগোজ আর মেকআপের জগৎ তাকে টানত। অন্যরা যেখানে এটাকে শখ হিসেবে দেখেছে, আর নাহিদ সেখানে দেখেছেন নিজের স্বপ্ন ও ভবিষ্যৎ। নাহিদ সময়ের সঙ্গে নিজের দক্ষতা বাড়িয়েছেন, বিভিন্ন লুক ও স্টাইল নিয়ে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন। বর্তমানে তিনি বিভিন্ন শুটের মেকআপ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
নাহিদ বলেন, ছোটবেলা থেকেই মেকআপ নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। এখন সবার দোয়া ও ভালোবাসায় কাজ করে যাচ্ছেন এবং সামনে আরও ভালো কাজ করতে চান। এই যাত্রায় পরিবারের সমর্থন তার বড় শক্তি। পরিবারের উৎসাহ তাকে আত্মবিশ্বাস দিয়েছে নিজের পছন্দের পেশায় এগিয়ে যেতে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি জানান, দেশের বড় বড় তারকাদের সঙ্গে কাজ করতে চান। এটিকে তিনি নিজের বড় স্বপ্নগুলোর একটি হিসেবে দেখেন। স্বপ্ন, পরিশ্রম আর পরিবারের সমর্থনকে সঙ্গে নিয়ে মেকআপ দুনিয়ায় নিজের জায়গা তৈরি করতে কাজ করে যাচ্ছেন নাহিদ আহমেদ। তার বিশ্বাস, নিষ্ঠা নিয়ে লেগে থাকলে একদিন বড় পরিসরে কাজ করার সুযোগ আসবেই।