ন্যাশনাল নিউজ ক্লাব, বাংলাদেশ গৃহহীন হাউজিং লিঃ এর যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Spread the love

জাহাঙ্গীর আলম রাজুঃ

‎পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড-এর যৌথ উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ রমজান, ৩ মার্চ (মঙ্গলবার) রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ভূমিহীন ও গৃহহীন সদস্যবৃন্দ, পথশিশু এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ‎অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান ও এফবিওজের মহাসচিব এস এম হানিফ আলী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মিসবাহ উদ্দিন জুয়েল।

‎সভায় সভাপতিত্ব করেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, দরিদ্র ও অসহায় মানুষের অধিকার আদায়ে সাংবাদিক সমাজ সবসময় সক্রিয়। নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের মানবিক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং সরকারের সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এর চেয়ারম্যান শেখ মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, বর্তমান সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দাবি জানান, বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে এসব সুবিধার আওতায় আনা হোক। ‎প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল, রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মো. ওয়াদুদ-উল-মোতাকাদ্দাস কাজল। তিনি সংগঠনের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার প্রত্যয় ব্যক্ত করেন।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন দৈনিক বাংলার ডাক-এর প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট মো. মনোয়ার হোসেন ছিদ্দিকী, দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক মো. আবুল হাসান, লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সভাপতি আলহাজ লায়ন খান আখতারুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক দূরনীতি প্রতিদিন প্রতিকার প্রকাশক ও সম্পাদক মো. তাজুল ইসলাম তালুকদার হিরু, ঢাকা প্রেস ক্লাবের সহ-সভাপতি এ মান্নান, ফ্ল্যাশ টিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আনিস উদ্দিন সেন্টু, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ-সভাপতি হাজী মো. সোহেল রানা, জাতীয় দৈনিক ৭১-এর বাংলাদেশ সহ-সম্পাদক আ. মালেক, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভুঁইয়া, সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম এবং দৈনিক নিরাপদ ঢাকা নিউজ-এর সম্পাদক মো. আতাউর রহমান প্রমুখ।

‎আলোচনা সভায় অংশগ্রহণকারীরা ভূমিহীন ও গৃহহীন মানুষের অধিকার প্রতিষ্ঠা, মানবিক সহায়তা এবং সামাজিক সংহতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সাময়িক বিনোদনের জন্য ম্যাজিক পরিবেশনা করা হয়, যা আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে। ‎আলোচনা পর্ব শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতারি বিতরণ করা হয়। ইফতার শেষে অতিথিরা সুশৃঙ্খলভাবে মিলনায়তন ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *