কামাল খান, সিলেটঃ
অদ্য (২৭ ফেব্রুয়ারি-২০২৬) খ্রি: ১৩:৪৫ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ আব্দুল আজিজ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন হযরত শাহজালাল (রহ:) মাজার এলাকায় চুরির চেষ্টা করাকালে আসামী নিজাম উরফে মিন্টু (৪১), পিতা- মৃত আজব উল্লাহ স্থায়ী (রাতগাও), উপজেলা/থানা- কুলাউড়া, জেলা-মৌলভীবাজার বাংলাদেশ বর্তমান গ্রাম- জাহাঙ্গির নগর (৭নং ওয়ার্ড) (মসজিদের সামনে), থানা- এয়ারপোর্ট, জেলা-সিলেট’কে আটক করেন।
সিডিএমএস পর্যালোচনা করে উক্ত আসামীর বিরুদ্ধে
১। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফআইআর নং-২৭, তারিখ- ০৯ আগস্ট, ২০১৫, ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৩৪ পেনাল কোড-১৮৬০, এজাহারে অভিযুক্ত
২। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফআইআর নং-১৪/৫৯৫ তারিখ- ০৫ নভেম্বর, ২০১৯: ধারা- ৪৫৪/৩৮০ পেনাল কোড-১৮৬০, মামলায় তদন্তে সন্দিগ্ধ- ৩। এসএমপি এর এয়ারপোর্ট থানার এফআইআর নং-৩৬/২০২, তারিখ- ২৯ জুলাই, ২০২০ ধারা- ৩৬(১) সারণির ২৪(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, এজাহারে অভিযুক্ত- ৪। এসএমপি এর এয়ারপোর্ট থানার এফআইআর নং-২৬, তারিখ- ২৭ এপ্রিল, ২০২৪; জি আর নং-৭৭, তারিখ- ২৭ এপ্রিল, ২০২৪; সময়- ১৪.০৫ ঘটিকা। ধারা- 302/34 The Penal Code, 1860, মামলায় তদন্তে সন্দিগ্ধ চার্জশীট ১৪২, তারিখঃ ৩০ আগস্ট, ২০২৫, এই মামলায় অভিযুক্ত পাওয়া যায়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।