শরিফগঞ্জ ইউনিয়ন বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ স্পেন প্রবাসী শুক্কুর আলী

Spread the love

কামাল খান, সিলেটঃ

সিলেট-৬ আসনের নবনির্বাচিত বিএনপির মনোনীত প্রার্থী সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বৃহত্তর গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা শরীফগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান বিএনপির নেতা স্পেন প্রবাসী শুক্কুর আলী। তিনি এক বক্তব্য বলেন, প্রবাস থেকে এসেছি একমাত্র এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করতে বাংলাদেশে এসেছি। এবং গোলাগঞ্জ উপজেলা শরীফগঞ্জ ইউনিয়নের সব নেতাকর্মীদের প্রতিবন্ধকতা ভুলে হাত এক করে দিয়েছি এবং যার জন্যে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। বিএনপির নেতা স্পেন প্রবাসী শুক্কুর আলী বলেন, আমি সব সময় স্পেন থেকে বাংলাদেশে আমার শরীফগঞ্জ ইউনিয়নের নেতাকর্মীদের খোজখবর নিয়েছি, এবং তাদের দুঃসময়,যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, আমার বিশ্বাস রেখেছেন। আমার শরীফগঞ্জ ইউনিয়নের নেতা কর্মী এই নির্বাচনে উপহার আমাকে দিয়েছে। তিনি আরও বলেন বাংলাদেশে গিয়ে ধানের শীষকে বিজয় করে এসেছি এবং রেজাল্ট দেখার পর আমি ৪ দিন পরে স্পেন চলে এসেছি এবং আমাদের গোলাপঞ্জ বিয়ানীবাজারর ধানের শীষের কান্ডারি এডভোকেট এমরান আহমদ চৌধুরী বিশাল ভোটে জয়যুক্ত হয়েছেন। বিজয় হওয়ার পর নবনির্বাচিত এমপি এডভোকেট ইমরান আহমদ চৌধুরী কে ফুলেল শুভেচ্ছা জানান এবং তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বলেন, এই বিজয় শুধুমাত্র দলের প্রার্থীদেরই নয়, এটি পুরো সিলেট-৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার সহ সর্বস্তরের জনগণের বিজয়। গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের পক্ষে জনগণ যে রায় দিয়েছেন, তা আমাদের জন্য গর্বের ও দায়িত্ববোধের বিষয়। গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বাসীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। গোলাপগঞ্জ-বিয়ানবাজার বাসীর এত আস্থা, সমর্থন ও সক্রিয় অংশগ্রহণই এই সাফল্যের মূল শক্তি। জনগণের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট ইমরান আহমদ চৌধুরী ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই বিজয় প্রমাণ করে অতীতের মতো এখন বৃহত্তর সিলেটের মানুষ বিএনপির সাথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

বিএনপি নেতা স্পেন প্রবাসী শুক্কুর আলী
আরো বলেন, সিলেট অঞ্চলের মানুষ ১৮টি সংসদীয় আসন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে তোলে দেয়ায় সিলেটবাসীর প্রতি বিএনপির দায় আরও বেড়ে গেল। নবনির্বাচিত সংসদ সদস্যদের নেতৃত্বে সিলেট বিভাগের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতি এবং সার্বিক উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *