হাবিবুর রহমান, টাংগাইলঃ
সোমবার (১৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে ডিউটিরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল গোপালপুরের কৃতী সন্তান, পুলিশ সদস্য নজরুল ইসলাম দুদু (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কিশোরগঞ্জ জেলায় দায়িত্ব পালনকালে দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আজ সকালে তাঁকে মৃত ঘোষণা করেন।
মরহুম নজরুল ইসলাম দুদু ছিলেন গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের শিমলা গ্রামের মৃত বাদশা মিয়ার সন্তান। দেশ সেবায় নিয়োজিত একজন দায়িত্বশীল সদস্যের এমন মর্মান্তিক মৃত্যু সত্যিই হৃদয়বিদারক।
তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।