টঙ্গী পূর্ব থানা বিএনপির নেতাদের নেতৃত্বে রনির গণমিছিলে যোগদান

Spread the love

গাজীপুর প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে টঙ্গীতে অনুষ্ঠিত ধানের শীষের গণমিছিলে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা যোগ দেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠিত এই মিছিল টঙ্গীর গুরুত্বপূর্ণ সড়ক ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের অংশ প্রদক্ষিণ করে গাছা ও জয়দেবপুর চৌরাস্তা হয়ে গাজীপুর সদরের দিকে অগ্রসর হয়। এতে পূর্ব থানার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সোমবারের এ যোগদানে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, বিএনপি ও ধানের শীষের শক্ত অবস্থান টঙ্গী এলাকায় দৃঢ়ভাবে প্রদর্শিত হচ্ছে। তিনি নেতা-কর্মী ও ভোটারদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং রনির পক্ষে ভোট প্রার্থনা করেন। নেতাকর্মীরা জানান, টঙ্গী পূর্ব থানার এই সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী মাঠে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের বার্তা বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *