ধানের শীষের এজেন্টদের সঙ্গে মতবিনিময় করলেন- গাজী সালাউদ্দিন

Spread the love

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে টঙ্গীতে ধানের শীষের পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার (৫ জানুয়ারী) দুপুরে টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট গার্লস স্কুলের হলরুমে টঙ্গী পূর্ব থানার ১০টি ওয়ার্ডের ১০২ টি কেন্দ্রের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া নেতাকর্মীদের সঙ্গে তিনি এই মতবিনিময় করেন।

এ সময় বিএনপি নেতা গাজী সালাউদ্দিন বলেন, যারা ধানের শীষের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন, তারা নির্বাচনের দিন ১২ তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। পাশাপাশি ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফল যাচাই করে সংশ্লিষ্ট কাগজপত্রে স্বাক্ষর নিয়ে তা যথাযথভাবে জমা দেওয়ার জন্য তিনি নির্দেশনা দেন। তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি এজেন্টকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *