উসমান ফারুক-স্টাফ রিপোর্টারঃ
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের নালিতাবাড়ী উপজেলা ৫নং রামচন্দ্রকুড়া ইউনিয়নের ধানের শীষের প্রচারণার পথ সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার বলেন, আওয়ামী-বিএনপি হলো ১৯৭১ এর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, তারা এখন কিভাবে দেশ পরিচালনা করবে। দেশ রুপান্তরে আমরা একসাথে কাজ করতে চাই।
রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামে বুধবার সন্ধ্যায় ধানের শীষের প্রচারণা চালানো হয়। প্রচারণা শেষে কালাকুমা বাজারে জরো হয়ে জনগণের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান। এসময় জামায়াতে ইসলামী বিএনপির নির্বাচন বানচাল করতে বিভিন্ন অপপ্রচার, ভুয়া তথ্য, আপিল বিভাগে আপিল করা সহ নানা অপপ্রচার চালাচ্ছে বলে যানা যায়। পথসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার বলেন, এই রামচন্দ্রকুড়া ইউনিয়নে ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত কোনো সহিংসতা সৃষ্টি হয়নি, নির্বাচনের পরেও হতে দেবোনা। আমরা মিলেমিশে একসাথে থাকতে চাই। আপনারা সকলেই ১২ তারিখে কেন্দ্রে যাবেন, যাকে খুশি তাকেই ভোট দিবেন। ধানের শীষের প্রচারণার পথসভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার, সাধারণ সম্পাদক আবুল কাসেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও ভোটাররা।