আব্দুর রশিদ তারেক, নওগাঁঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারী) সন্ধ্যা সাতটায় নওগাঁ শহরের ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় ম্যানিলা চাইনিজ সেন্টারে জেলা জিয়া সংসদ আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জিয়া পরিষদের সভাপতি সেতু মৈত্রের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ সদর-৫ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আজম (ভিপি) রানা, খায়রুল আলম গোল্ডেন, পৌর বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওগাঁ জেলা জিয়া সংসদের সাধারণ সম্পাদক শিপলু হোসেন বাহাদুর।