জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

Spread the love

মোঃ সাদেকুল ইসলাম, গাজীপুরঃ

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি-২০২৬) গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ শরফ উদ্দিন আহমদ চৌধুরী প্রশাসক গাজীপুর সিটি কর্পোরেশন, ও বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আলম হোসেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, গাজীপুর। মত বিনিময় সভার সভাপতিত্ব করেন জনাব মোঃ সোহেল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা, গাজীপুর সিটি কর্পোরেশন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক দের, মতামতের ভিত্তিতে, গাজীপুর জেলা প্রশাসক মোঃ আলম হোসেন সাম্প্রতিক এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। যেখানে তিনি নিরপেক্ষ নির্বাচন ও ভোটারদের নিরাপত্তার নিশ্চিত করার উপর জোর দিয়েছেন এবং প্রশাসন নিরপেক্ষতা পালন ও ভোটারদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক প্রচেষ্টায় থাকবে বলে জানিয়েছেন।

এছাড়াও তিনি তারুণ্যের নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনায় তরুণদের কর্মমুখী প্রশিক্ষণ ও মাদকমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন। যা মূলত নির্বাচনের পরিবেশ ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে ভুমিকা তুলে ধরেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন আরও বলেছেন, গণমাধ্যমকে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *