জাতীয় শিক্ষা সপ্তাহে উপস্থিত বক্তৃতায় প্রথম সিংড়ার হাসানুল হক হাসান

Spread the love

মোঃ সাকিব হোসাইনঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় নাটোর জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন হাসানুল হক হাসান। তিনি সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ, সিংড়া, নাটোর-এর শিক্ষার্থী।
জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উপস্থিত বক্তৃতায় সাবলীল উপস্থাপন, বিষয়বস্তুর গভীরতা ও আত্মবিশ্বাসী ভঙ্গির মাধ্যমে বিচারকদের দৃষ্টি কাড়েন হাসানুল হক হাসান। প্রতিযোগিতা শেষে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়। তার এই সাফল্যে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ ও সহপাঠীরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। শিক্ষা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি জাতীয় পর্যায়ে শিক্ষাঙ্গনে নিজের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *