বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Spread the love

শাহিনুর ইসলাম শাহীনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৌচাক ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড সাহেবাবাদ এলাকায় ১০ই জানুয়ারী রোজ শনিবার সন্ধ্যায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মীনি সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, নেতৃত্ব ভেটাধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং বলেন, তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি ও অঙ্গসংগঠনগুলো দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে এবং আগামী ১২ই ফেব্রুয়ারী ২০২৬ এ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের বি এনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব মজিবর রহমান এর পক্ষে কাজ করার জন্য এলাকা বাসীকে অনুরোধ করেন এবং সকলে ধানের শীষের পক্ষে থাকবেন এই আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের গাজীপুর জেলা সদস্য সচিব মোঃ মিজানুর রহমান চৌধুরী, সভাপতিত্ব করেন মৌচাক ইউনিয়ন এর আহবায়ক মোঃ ইসমাইল হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার আহবায়ক মোঃ আজিজুর রহমান। সঞ্চালনা করেন মৌচাক ইউনিয়ন এর সদস্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম জেলা যুগ্ন আহবায়ক, মোঃ জিয়া খান, জেলা যুগ্ন সদস্য সচিব, মোঃ আফজাল হোসেন সিঃ যুগ্ম আহবায়ক মৌচাক ইউনিয়ন। অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন মৌচাক ইউনিয়ন এর আহবায়ক কমিটির মোঃ কামরুল ইসলাম, মোঃ জসিম, মোঃ নাসির, মনোয়ারা বেগম, নিলুফা ইয়াসমিন সহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, মোঃ আনোয়ার হোসেন সিঃ সহ সভাপতি ২ নং ওয়ার্ড বিএনপি, মোঃ আঃ মান্নান সহ সভাপতি ২ নং ওয়ার্ড বিএনপি, পারভীন সুলতানা সহ-সভাপতি উপজেলা মহিলা দল, নিলুফা ইয়াসমিন সাধারণ সম্পাদিকা মৌচাক ইউনিয়ন মহিলা দল। মোঃ হাফিজুর রহমান বিএনপি নেতা, মোঃ আরাফাত হোসেন যুবদল নেতা এছাড়াও বিএনপি এবং বিএনপির অংগ সংগঠনের স্হানীয় নেতৃবৃন্দ, মা ও বোনেরা।

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত করেন হাফেজ মাওলানা মোঃ বেলাল হোসেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ, জাতি ও গণতন্ত্রের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *