নিজস্ব প্রতিবেদকঃ
সাংবাদিক অঙ্গনের এক উজ্জ্বল নাম মুহম্মদ মনজুর হোসেন। সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি ইতোমধ্যে সাংবাদিক সমাজে নিজেকে একজন আইকনিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারণ পরিষদের সদস্য সচিব ও সংস্থার প্রতিষ্ঠাতা মুহম্মদ আলতাফ হোসেনের কনিষ্ঠ পুত্র।
পারিবারিকভাবেই সাংবাদিকতা ও সংগঠনের আদর্শে বেড়ে ওঠা মুহম্মদ মনজুর হোসেন আজ নিজ যোগ্যতায় একজন শক্তিশালী সাংবাদিক নেতা হিসেবে পরিচিত। মুহম্মদ মনজুর হোসেনের নেতৃত্বে জাতীয় সাংবাদিক সংস্থা ক্রমেই এগিয়ে যাচ্ছে। তিনি নিরলসভাবে সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, কল্যাণমূলক কার্যক্রম এবং সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা থেকে শুরু করে নীতিনির্ধারণী পর্যায়ে তাঁর অবদান প্রশংসিত হচ্ছে সর্বমহলে। সাংবাদিকদের ন্যায্য দাবি আদায়ে আপসহীন অবস্থান, অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ এবং সংগঠনের ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্বে গড়ে তোলার প্রয়াস তাঁকে আলাদা করে চিহ্নিত করেছে। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও কর্মনিষ্ঠার ফলে জাতীয় সাংবাদিক সংস্থা আজ একটি শক্তিশালী ও আস্থাভাজন সংগঠনে পরিণত হয়েছে।
এমন একজন বলিষ্ঠ নেতৃত্বের হাতে সাংবাদিক সমাজের ভবিষ্যৎ যে আরও উজ্জ্বল হবে—এমন প্রত্যাশাই করছেন সাংবাদিক অঙ্গনের সকলেই।