উসমান ফারুক-স্টাফ রিপোর্টারঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নে ৬নং ওয়ার্ড বেগম জিয়ার স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) এর সাবেক হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর জন্যও দোয়া চাওয়া হয়। বক্তারা বলেন, নকলা-নালিতাবাড়ীতে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছেন জাহেদ আলী চৌধুরী,তিনি তার নির্বাচনী এলাকায় অনেক উন্নয়ন মূলক কজ করে গেছেন। বেগম জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে বিভিন্ন উন্নয়ন মূলক কজের কথা উল্লেখ করেন। জেল জুলুম সহ অনেক অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন, বিনা চিকিৎসায় মারা গেছে বলেও অভিযোগ উঠেছে। সকলের কাছে দোয়ার দরখাস্ত করেন।তার জীবিত একমাত্র সন্তান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা এবং ১৮ কোটি মানুষের ভালোবসা নিয়ে দেশ পরিচালনা করতে পারেন
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ৫নং রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার, সাধারণ সম্পাদক আবুল কাসেম মাস্টার, উপজেলা যুবদলের খাদেমুল সহ রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।