মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেনের জন্মদিনে সাংবাদিক শাহিনুর ইসলাম শুভেচ্ছা জানিয়েছেন।

Spread the love

শাহিনুর ইসলাম শাহীনঃ

আজ (০১ জানুয়ারি) বৃহস্পতিবারে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেনের জন্মদিন (সাংগঠনিক সম্পাদক—কোনাবাড়ী থানা বিএনপি, সাধারণ সম্পাদক—৮ নং ওয়ার্ড বিএনপি এবং ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী)।

তিনি শুধু রাজনৈতিক পরিচয়ে নয়, বরং সমাজসেবায় নিবেদিত একজন ভালো মানুষের প্রতিচ্ছবি। মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন—একজন সত্যিকারের আইকন। গরিব-দুঃখী, অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে তিনি সর্বদা চেষ্টা করে থাকেন। সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানোই তাঁর জীবনের লক্ষ্য, এবং এই মানবিক গুণই তাকে মানুষের হৃদয়ের কাছে আরও প্রিয় করে তুলেছে। দিন-রাত যখনই কোনো অসহায় ব্যক্তি সহায়তার আশায় এগিয়ে এসেছে, তিনি নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিনয়ী আচরণ, আন্তরিক কথাবার্তা এবং মানুষের প্রতি ভালবাসা তাঁর ব্যক্তিত্বকে আরও সম্মানিত করে তুলেছে। সমাজ উন্নয়ন, মানবকল্যাণ ও মানুষের অধিকার রক্ষায় তাঁর অঙ্গীকার সত্যিই প্রশংসনীয়। তাঁর জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করি।

আগামীর পথচলা হোক আরও উজ্জ্বল, মানুষের ভালবাসায় তিনি হয়ে উঠুন সমাজের কল্যাণে আরও শক্তিশালী নেতৃত্বের প্রতীক—এই প্রত্যাশা রইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *