মোঃ সাদেকুল ইসলামঃ
গাজীপুর চান্দনা চৌরাস্তা বাসন থানা ১৭ নং ওয়ার্ডে গাজীপুর শহীদ একাডেমী স্কুলের ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়।
রোজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গাজীপুর শহীদ একাডেমী স্কুল প্রাঙ্গনে বার্ষীক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘোষিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ রফিকুল ইসলাম (রাতা) সাবেক সভাপতি ১৭ নং ওয়ার্ড বিএনপি ও কাউন্সিলর পদপ্রার্থী ১৭ নং ওয়ার্ড গাজীপুর সিটি। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ সাদিকুল ইসলাম (লিংকন) প্রতিষ্ঠাতা পরিচালক গাজীপুর শহীদ একাডেমী, তাছলিমা আক্তার বীথি প্রধান শিক্ষিকা গাজীপুর শহীদ একাডেমী সহ উপস্থিত গাজীপুর শহীদ একাডেমীর সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ও অভিভাবক বৃন্দ। সকলেই সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট শোক পালন করেন। ২০০৭ সাল থেকে গাজীপুর শহীদ একাডেমী স্কুল টি চান্দনা মধ্যপাড়া বনরুপা রোডে স্থাপিত।
স্থানীয় ও অভিভাবকদের সূত্রে জানা যায়, এই স্কুলের লেখাপড়ার গুণগত মান অনেক ভালো, অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা পাঠ দান করা হয়। এই স্কুলে স্নাতক ডিগ্রী ছাড়া কোন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হয় না। সুতরাং লেখাপড়ার গুণগত মান অনেক ভালো এবং স্কুলের পরিবেশও অনেক সুন্দর। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা পিকনিক ও বিনোদনের ব্যবস্থা রয়েছে। বছর শেষে ছাত্র-ছাত্রীদের রেজাল্ট দেখে যারা ভালো রেজাল্ট করে তাদেরকে স্কুলের পক্ষ থেকে উপবৃত্তি পুরস্কৃত করা হয়। এইজন্য এই স্কুলটি স্থাপিত হওয়ার পর থেকে অত্র এলাকায় সুনামের সহিত পরিচালিত হচ্ছে। অন্য আর দশটি স্কুলের মধ্যে অত্র এলাকায় জনপ্রিয়তার শীর্ষ স্থান অর্জন করেছে।
স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোঃ এমদাদুল হক সরকার ও টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলা রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। অত্যন্ত সুন্দর মনের মানুষ। তিনি নিজেই একজন বাংলাদেশ বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী। প্রতি বছর শেষে স্কুলের ছাত্র ছাত্রীদেরকে লেখাপড়ার পাশাপাশি বিনোদন দিয়ে থাকেন। সুতরাং সব দিক দিয়েই এই স্কুলটি অনেক সুন্দর ও পরিপাটি। স্কুলের ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে লেখাপড়া করেন এবং বৎসর শেষে ভালো ফলাফল অর্জন করেন। ভালো ফলাফল অর্জনকারী ছাত্র ছাত্রীদেরকে গাজীপুর শহীদ একাডেমীর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় তিন শতাধিক।
স্কুল প্রতিষ্ঠা শুরু থেকে অনেক দক্ষতা ও সুনামের সহিত পরিচালিত হচ্ছে এবং এই স্কুলের ছাত্র-ছাত্রীদের যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।