শ্রীপুর উপজেলা রিক্সা-ভ্যান ও অটো চালক দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

Spread the love

শাহিনুর ইসলাম শাহিনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান ও অটো চালক দল, শ্রীপুর উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বিএনপি কার্যালয়ে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান ও অটো চালক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব রেজাউল করিম রেজা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান ও অটো চালক দল, গাজীপুর জেলার সদস্য সচিব জনাব মোঃ মিজানুর রহমান চৌধুরী। সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান ও অটো চালক দল গাজীপুর জেলার আহ্বায়ক জনাব মোঃ এনামুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জনাব মোঃ ইসমাইল হোসেন আহ্বায়ক, মৌচাক ইউনিয়ন শাখা, জনাব মোঃ রফিকুল ইসলাম যুগ্ম-আহ্বায়ক, শ্রীপুর উপজেলা। জনাব মোঃ জিয়া খান যুগ্ম-সদস্য সচিব, গাজীপুর জেলা, জনাব মোঃ আফজাল হোসেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, গাজীপুর জেলা জনাব মোঃ তৌফাজ্জল হোসেন, সদস্য সচিব, শ্রীপুর উপজেলা। প্রোগ্রামের সঞ্চালনায় ছিলেন, আহ্বায়ক জনাব মোঃ আজিজুর রহমান। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের কার্যক্রম শক্তিশালী করা, চালকদের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান। পাশাপাশি কাউন্সিল উপলক্ষে নতুন নেতৃত্ব গঠন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আয়োজনেঃ বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান ও অটো চালক দল, শ্রীপুর উপজেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *