তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সান্তাহারে বিএনপির মিছিল

Spread the love

আব্দুর রশিদ তারেক, নওগাঁঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের (২৫ ডিসেম্বর) সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন কে স্মরণীয় বরণীয় করে তুলতে বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল করা হয়েছে।

গতকাল বিকেলে ৭নং ওয়ার্ড বিএনপির অফিস থেকে একটি আনন্দ মিছিল শহরের স্টেশন এলাকা, রেলগেট হয়ে বিভিন্ন এলাকা প্রুদক্ষিণ শেষে রেলগেট এসে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও পৌরসভার শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আফতাব হোসেন।

অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুল আলম, মানিক হোসেন, রনি হোসেন, মামুনুর রহমান, রেজাউল ইসলাম, টুকু, শুভ সহ প্রায় শতাধিক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *