টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রলীগ নেতা আটক

Spread the love

হাবিবুর রহমান (রিপোর্টার)

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়ন ছাত্রলীগের নেতা হৃদয় আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার জামুর্কী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জামুর্কী গ্রামের আব্দুল খালেকের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন সোহাগপাড়া এলাকায় গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের বাসিন্দা হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মির্জাপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশ সদস্য, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে ছাত্রলীগ নেতা হৃদয় আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃত হৃদয় আহমেদকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *