মহান বিজয় দিবস উপলক্ষে আল মনসুর মেমোরিয়াল পাবলিক স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Spread the love

শাহিনুর ইসলাম শাহীন, কোনাবাড়ীঃ

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে আল মনসুর মেমোরিয়াল পাবলিক স্কুলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের এই আয়োজনে বিদ্যালয়ের মেধাবী ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন ৮ নং ওয়ার্ডের দেউলিয়া বাড়ি এলাকায় অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিয়া মোঃ ফরহাদ হোসেন, গাজীপুর মহানগরের কোনাবাড়ী ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। এছাড়াও উপস্থিত ছিলেন এস এম আজিজুল ইসলাম, কোনাবাড়ী থানা যুবদল এবং মোহাম্মদ জুয়েল হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিয়া মোঃ ফরহাদ হোসেন বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত জাতিই পারে একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার গুরুত্ব অপরিসীম। বক্তারা কৃতি শিক্ষার্থীদের এই সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহিত করেন।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *