মৌচাক বয়েজ ক্লাবের বার্ষিক কর্মী সভা ও ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

Spread the love

মোঃ মুন্না (রিপোর্টার)

গাজীপুরের সামাজিক ও যুব উন্নয়নমূলক সংগঠন মৌচাক বয়েজ ক্লাব এর বার্ষিক কর্মী সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের প্রধান উপদেষ্টা ফাইজুল ইসলাম লিটন এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন যুব সংগঠনের নেতা ও এলাকার বহু তরুণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হারিজ উজ্জামান হারিজ, যুগ্ম-আহবায়ক, গাজীপুর জেলা যুবদল। তিনি তার বক্তৃতায় বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। সংগঠিত তরুণদের মাধ্যমে সমাজের অগ্রগতি, ক্রীড়া উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ড আরও এগিয়ে যেতে পারে। তিনি মৌচাক বয়েজ ক্লাবের ধারাবাহিক উন্নয়ন ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানের শুরুতে গত বছরের সার্বিক কার্যক্রম, সমস্যাবলী, সম্মাননা প্রদান ও আগামী বছরের পরিকল্পনা উপস্থাপন করা হয়। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় মোঃ জুয়েল মোল্লা-কে সভাপতি এবং মোঃ রিফাত-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। পাশাপাশি মারুফ আহমেদ মনি-কে প্রচার সম্পাদকসহ ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে তরুণ, পরিশ্রমী ও সৎ সদস্যদের অন্তর্ভুক্ত করায় উপস্থিত সবার মধ্যে সন্তোষের পরিবেশ দেখা যায়।

সভায় বক্তারা বলেন, নতুন কমিটির নেতৃত্বে মৌচাক বয়েজ ক্লাব এলাকার সামাজিক উন্নয়ন, ক্রীড়া কার্যক্রম, অসহায় মানুষের সহায়তা, মাদকবিরোধী সচেতনতা ও শিক্ষামূলক কার্যক্রম আরও জোরদার করবে। একইসঙ্গে ক্লাবের ঐতিহ্য ও সুনাম বজায় রেখে তরুণ সমাজের ইতিবাচক বিকাশে ভূমিকা রাখবে। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *