টাঙ্গাইল মির্জাপুরে অবৈধ ইটভাটায় অভিযান

Spread the love

হাবিবুর রহমান (রিপোর্টার)

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা এলাকায় অবস্থিত মেসার্স আইবিএল ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ভেকু মেশিনের সাহায্যে ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ভাটা পরিচালনার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ঢাকা ও টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়ে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। তবে ইটভাটার মালিক উপজেলা বিএনপির সদস্য ইব্রাহিম মিয়া অভিযোগ করে বলেন, আমার ভাটার সব বৈধ কাগজপত্র রয়েছে। স্থানীয় প্রভাবশালী একটি পরিবারের সঙ্গে বিরোধের জেরে প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে আমার ভাটা ভেঙে ফেলা হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকায় আরও কয়েকটি ভাটার বৈধতা যাচাই করা হচ্ছে এবং অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *