সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে রাসেল আহমেদের উন্নয়ন প্রতিশ্রুতি

Spread the love

শাহিনুর ইসলাম শাহীন

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ৬ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ ব্যবসায়ী নেতা মোঃ রাসেল আহমেদ।

ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে বাজারের দীর্ঘদিনের পানির হাউস সমস্যার সমাধানসহ প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রাসেল আহমেদ বলেন,
ব্যবসায়ীরা যেন ঝামেলা ছাড়া উন্মুক্তভাবে ব্যবসা করতে পারেন—এটাই আমার প্রথম লক্ষ্য। পানির হাউসসহ বাজারের সব সমস্যার সমাধান অগ্রাধিকার দিয়ে করা হবে।

তিনি আরও জানান, বাজারকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখা এবং গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার প্রতিশ্রুতির অংশ। সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী এই ব্যবসায়ী সকলের কাছে ঘোড়া মার্কায় ভোট চান।

নির্বাচনকে ঘিরে সফিপুর বাজার এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *