নিজস্ব প্রতিবেদকঃ
রবিবার (৩০ নভেম্বর ২০২৫) তারিখে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর ও কাপাসিয়া উপজেলা প্রশাসন উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর ও রায়েদ ইউনিয়নের আমতলী এলাকায় পৃথক দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধ কয়লা চুল্লির দু’টি কারখানা ভেঙে দেওয়া হয়েছে।
উক্ত অভিযানটি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক এর নেতৃত্বে পরিচালিত হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রকিবুল হাসান ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন কাপাসিয়া থানা পুলিশ ও আনসার সদস্য। অভিযান পরিচালনাকারী বলেন এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।